বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শ্বশুরবাড়িতে হিরো আলম, রিয়া মনির সঙ্গে হলো মিটমাট
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ২:০৩ পিএম আপডেট: ২৫.০৮.২০২৫ ৬:০৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হিরো আলম নতুন করে অভিযোগ এনেছেন, তার তৃতীয় স্ত্রী রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে। এই বিষয়টি নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছেন হিরো আলম। এরপর রিয়া মনি হিরো আলমকে ডিভোর্স দেওয়ার কথা জানান।

সম্প্রতি জানা গেল, স্ত্রী রিয়া মনির খোঁজে হিরো আলম শ্বশুরবাড়িতে গিয়ে উঠেছেন। এখন তিনি শ্বশুরবাড়ি বরগুনার তালতলিতে রয়েছেন। রিয়া মনির দেখা পেয়েছেন এবং তার সঙ্গে মিটমাটও হয়েছে বলে জানালেন আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর। 

হিরো আলম নিজেই ফোন করে জানালেন তিনি বরগুনা গিয়েছেন। বললেন, “আমি রিয়া মনির খোঁজে বরগুনায় এসেছি।” এখন আমি আমার শ্বশুরবাড়িতে উঠেছি। রিয়া মনির সঙ্গে যে ঝামেলা ছিল তা মিটমাট হয়ে গেছে। আমরা এখানে দুজন একসঙ্গেই আছি। এই যে আপনাকে এখনই ছবি পাঠাচ্ছি।

উল্লেখ্য, কয়েকমাস ধরে হিরো আলম ও তার স্ত্রীকে ঘিরে এই গল্পই দেখছে সবাই। এবার আবার নতুন করে আলোচনায় উঠে আসে এই জুটি।

তবে, দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন যাচ্ছে হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির। আলমের বাবার মৃত্যুর পর থেকেই এই বিবাদ সামনে আসে। এরপর একাধিকবার রিয়া মনির বিরুদ্ধে অভিযোগ তোলেন আলম। স্ত্রী রিয়া মনির বিরুদ্ধে থানায় মামলাও করেছেন হিরো আলম। সেই মামলায় গ্রেপ্তারও করা হয় রিয়া মনিকে। তবে এর পরদিন জামিন পান রিয়া মনি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  শ্বশুরবাড়ি   হিরো আলম   রিয়া মনি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close