বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গণ অধিকার পরিষদের আলোচনা সভায় দুপক্ষের মারামারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৬:৪০ AM

ফরিদপুরের সালথায় গণ অধিকার পরিষদের আলোচনা সভা চলাকালে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সভায় ব্যানারের লেখাকে কেন্দ্র করে এই হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা যায়। পরে কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান খানের মধ্যস্থতায় পরিবেশ শান্ত হয়।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে সালথা বাইপাস সড়কের পাশে অবস্থিত গণ অধিকার পরিষদের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গণ অধিকার পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া ও সালথা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি ফারুক ফকির ফরিদপুর-২ আসনের এমপি প্রার্থী।

কিন্তু আলোচনা সভার ব্যানারে ফরহাদ মিয়া নির্বাচনীয় প্রচার-প্রচারণা শীর্ষক আলোচনা সভা লেখা ছিল। বিষয়টি ফারুক ফকিরের সমর্থকদের নজরে এলে তারা প্রতিবাদ জানান। একপর্যায় দুই পক্ষের সমর্থকরা হাতাহাতি ও মারামারিতে লিপ্ত হয়। পরে সভায় উপস্থিত নেতারা পরিস্থিতি শান্ত করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন ও জেলা অর্থ সম্পাদক মো. ফিরোজ শেখ।

গণ অধিকার পরিষদ সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম ইমরান বলেন, ‘ব্যানারে নাম লেখা নিয়ে ফরিদপুর-২ আসনের গণ অধিকার পরিষদের এমপি মনোনয়ন প্রত্যাশী ফরহাদ মিয়া ও ফারুক ফকিরের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান খানের মধ্যস্থতায় পরিবেশ শান্ত হয় এবং আলোচনা সভা সংক্ষিপ্ত আকারে শেষ করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  গণ অধকার পরিষদ     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close