মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
জামায়াত ১০ শতাংশ ভোট পাইলে বলব বাপের বেটা : ফজলুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৬:৩৫ AM

‘নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ শতাংশ ভোট পাইলে আমি বলব বাপের বেটা কাম করছে’- এমনটি বলেছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান ।’

শনিবার (২৩ আগস্ট) এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘জামায়াত যদি দেশের ১০ শতাংশ ভোট পায়, আমি বলব বাপের বেটার কাম করছে। কে কী বলল ছোট মুখে বড় কথা, বামন যদি চাঁদ ধরার ইচ্ছা করে আমাকে বলতে হবে বামন চাঁদ ধরে ফেলবে কেন। জামায়াত কী এই দেশে।’ 

জামায়াতের এক আমির সম্প্রতি বলেছেন সিলেট বিভাগের সব আসনে জিতবে তারা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘সিলেট বিভাগে ১৯টা আসন আছে, আমি চ্যালেঞ্জ করলাম, তারা একটা সিটে পাস করুক। পাস করলে বলব হ্যাঁ, বাপের বেটা তোরা।’

তিনি জামায়াতের এক নেতাকে ইঙ্গিত করে বলেন, ‘কুমিল্লার চৌদ্দগ্রামের যে লোকটি এখন বেশি বেশি কথা বলে। দেখা যাবে এরা কেমনে নির্বাচনে পাস করে।’

তিনি বলেন, ‘সংবিধান পরিবর্তনের প্রস্তাবনা হতে পারে। পরিবর্তন করবে তো পার্লামেন্ট। মানুষ যদি জামায়াতের পিআর ভোট সমর্থন করে বেশি ভোট দিয়ে, তখন তারা পিআর করুক।
এখন বললেই হবে আমাকে ৭টা বিয়ে করিয়ে দেন। আমাকে অমুকটা করিয়ে দেন। এগুলো বললেই হবে। খালি চাইলেই হবে। এখন ভোট হবে সংবিধান অনুযায়ী, দেখি কয়টা সিট পায়।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষ যদি ঠিক হয় পুলিশ লাগে না। রাজনৈতিক দল যদি ঠিক হয় পুলিশ লাগে না। আর নির্বাচন কমিশনকে সৎ ও সাহসী হতে হবে। আরেকটা হলো সরকারকে সব ধরনের সহযোগিতা করতে হবে নির্বাচন কমিশনকে। এর পরও হয়তো কয়েকটা কেন্দ্রে ভোট সমস্যা হতে পারে। কিন্তু অন্য সব কেন্দ্রে ভোট ভালো হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জামায়াত   বিএনপি   নির্বাচন   ভোট   ইলেকশন   ফজলুর রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close