মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মানিকগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যবাহী নৌকা বাইচ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১২:৫২ AM

মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে শহরের সংলগ্ন বেউথা ঘাটে এ আসর বসে। এ বছরের প্রতিপাদ্য ছিল- “নদী দূষণ রোধ করি, নির্মল বাংলাদেশ গড়ি।”

রঙিন বৈঠার ঝাপটা, মাঝিদের গান আর দর্শকের উল্লাসে উৎসবমুখর হয়ে ওঠে নদী তীর। নিবন্ধিত ৬৭ টি নৌকার মধ্যে ৩০টি নৌকা অংশ নেয় এবারের প্রতিযোগিতায়। প্রায় লক্ষাধিক মানুষ বৃষ্টি উপেক্ষা করে ভিড় জমায় নদীর দুই তীরে।

মানিকগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা নৌকাগুলো অংশ নেয় চারটি বিভাগে- ছিপা বা পানসি নৌকা, চান্দি নৌকা, খেলনা নৌকা ও গয়টা নৌকা। বিজয়ীদের জন্য রাখা হয় আকর্ষণীয় পুরস্কার। সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিজয়ী দলকে দেওয়া হয় মোটরসাইকেল।


জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন,‘নতুন প্রজন্মকে গ্রামবাংলার ঐতিহ্য ও লোক সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে নৌকা বাইচের আয়োজন করা হয়েছে।’

প্রতিযোগিতা ঘিরে নিরাপত্তায় ছিল ২৫০ জন পুলিশ সদস্য, আনসার, গ্রাম পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন জানান, লক্ষাধিক মানুষের সমাগম হওয়ায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

স্থানীয়দের মতে, নৌকা বাইচ শুধু বিনোদনের আয়োজন নয়। এটি গ্রামবাংলার সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি নদী রক্ষা ও পরিবেশ সচেতনতায়ও ভূমিকা রাখছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নৌকা বাইচ   মানিকগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close