বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দাফনের ১৭ দিন পর ‘জীবিত’ উদ্ধার নিখোঁজ কিশোর!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১২:৩৯ AM আপডেট: ২৪.০৮.২০২৫ ১:২৭ এএম

সিলেটের ওসমানীনগরে নিখোঁজ হওয়ার ১৭ দিন পর রবিউল ইসলাম নাঈম (১৪) নামে এক কিশোরকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। অথচ এরই মধ্যে একটি অজ্ঞাত মরদেহকে নাঈম বলে শনাক্ত করে দাফনও সম্পন্ন করেছিলেন তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (২৩ আগস্ট) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে কিশোর নাঈমকে জীবিত উদ্ধার করা হয়। কুলাউড়া থানার এসআই মুস্তাফিজুর রহমান তদন্তের অংশ হিসেবে তাকে সেখান থেকে উদ্ধার করেন। পরে তার জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গদিয়ারচর গ্রামের কণাই মিয়ার ছেলে রবিউল ইসলাম নাঈম গত ২৪ জুলাই নিখোঁজ হয়। সে স্থানীয় ব্রাহ্মণগ্রাম এলাকার বুলবুল ফকিরের রেস্টুরেন্টে কাজ করত।

পরিবার ছেলেকে খুঁজে না পেয়ে ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরি করে। এরপর ৩ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়া থানা এলাকা থেকে এক অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সেটিকে নাঈম বলে শনাক্ত করে গ্রহণ করে তার পরিবার এবং ৫ আগস্ট দাফন সম্পন্ন করে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় হত্যা মামলা করা হয়। মামলায় প্রধান আসামি করা হয় রেস্টুরেন্ট মালিক বুলবুল ফকিরকে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

দাফনের ১৭ দিন পর যখন নাঈমকে জীবিত উদ্ধার করা হলো, তখন পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠেছে - তাহলে কুলাউড়ায় পাওয়া সেই অজ্ঞাত মরদেহ কার ছিল?

এছাড়া ভুল শনাক্ত করার কারণে একটি নির্দোষ ব্যক্তিকে যদি জেল খাটতে হয়, তবে সেটি একটি গুরুতর বিষয় বলে মনে করছেন অনেকে।

কুলাউড়া থানার এসআই মুস্তাফিজুর রহমান বলেন, ‘তদন্ত করতে গিয়ে হবিগঞ্জের নবীগঞ্জে এক আত্মীয়ের বাড়ি থেকে নাঈমকে উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে পাঠিয়ে জবানবন্দি নেওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কিশোর   নিখোঁজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close