বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১:১৩ AM আপডেট: ২৪.০৮.২০২৫ ১:২৬ এএম

রাজধানীতে সফলভাবে অনুষ্ঠিত হলো ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড ২০২৫। এতে দেশের সুনামধন্য ইংলিশ মিডিয়ামের ৭০টিরও বেশি বিদ্যালয়ের প্রায় ১২০০ শিক্ষার্থী অংশ নেয়। ঢাকা ও গাজীপুরের আটটি অঞ্চলে ১২টি ভেন্যুতে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মধ্যে গণিতে ভীতি দূর করা, গণিতচর্চাকে আরও সমৃদ্ধ করা এবং তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দিতেই এ আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের মেধা ও দক্ষতার পরিচয় প্রদর্শন করে।

ক্লারিয়ন কল ম্যাগাজিনের সম্পাদক কর্ণেল (অব.) আশরাফ আল দীন বলেন, “আমরা প্রতি বছর ক্লারিয়ন কল-এর উদ্যোগে নানা আয়োজন করে থাকি, তার মধ্যে ম্যাথ অলিম্পিয়াড অন্যতম। একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার কার্যক্রমে যুক্ত করা জরুরি। প্রকৃত শিক্ষা অর্জনের জন্য এগুলো অত্যন্ত প্রয়োজনীয়।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উৎসাহ ও অংশগ্রহণ প্রমাণ করে যে ভবিষ্যৎ প্রজন্ম গণিতসহ শিক্ষার অন্যান্য ক্ষেত্রেও বিশ্বমঞ্চে দেশের মর্যাদা বৃদ্ধি করবে।

ক্লারিয়ন কল’র উপদেষ্টা মো. রিয়াসাদ উদ্দিন

ক্লারিয়ন কল’র উপদেষ্টা মো. রিয়াসাদ উদ্দিন







অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং ক্লারিয়ন কল’র উপদেষ্টা মো. রিয়াসাদ উদ্দিন। তিনি বলেন, “আমাদের দেশের এত সম্মানজনক প্রতিভাদের প্রতিযোগিতায় অংশ নিতে দেখা সত্যিই আনন্দের বিষয়। তারাই আমাদের ভবিষ্যৎ, তাদের মাধ্যমে বাংলাদেশ আরও আলোকিত হবে।”

গণমাধ্যমকর্মী মনির জামান বলেন, শিক্ষার্থীদের গণিতচর্চাকে আরও সমৃদ্ধ করতে এমন আয়োজন বারবার করা দরকার।

এছাড়া উপস্থিত ছিলেন কানাডার ইউনিভার্সিটি অব রেজাইনার ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদ, বুয়েটের সাবেক ছাত্র ও রিয়েল এস্টেট ব্যবসায়ী ফয়সাল বিন রহমানসহ আরও অনেকে।

শিক্ষক, অভিভাবক, একাডেমিশিয়ান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে এবং আগামী বছরগুলোতে আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে।

উল্লেখ্য, গণিতকে জনপ্রিয় করতে ২০২৪ সালে প্রথমবারের মতো ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াডের যাত্রা শুরু হয়। তারই ধারাবাহিকতায় এ বছরের আয়োজন অনুষ্ঠিত হলো।

আরও সংবাদ   বিষয়:  বর্ণাঢ্য   ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close