মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
পঞ্চগড়ে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১১:৫২ পিএম

পঞ্চগড়ের সদর উপজেলায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. রাকিব (১০) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় শাকিল ইসলাম (২২) নামে রাকিবের খালাতো ভাই আহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্যারিস্টার বাজার-মিলনবাজার সড়কে এই দূর্ঘটনাটি ঘটে।

নিহত রাকিব উপজেলার ধাক্কামারা ইউনিয়নের দোমনী অমরপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। রাকিব ইউনিয়নের দোমনী সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সদর উপজেলা সাতমেড়া ইউনিয়নের খেঁকিপাড়া এলাকা থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেল যোগে খালাতো ভাই শাকিলের সাথে বাসায় ফিরছিলো রাকিব। এসময় তারা সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসলে বালুবাহী একটি ট্রাককে পাশ কাটাতে যান তারা। এসময় ট্রাকের সামনের অংশের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে রাকিব। আর শাকিল ছিটকে পড়েন সড়কের ধারে। পরে ট্রাকের সামনের চাকা রাকিবের শরীরের উপর দিয়ে গেলে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এদিকে, ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি রেখে চালক ও সহকারী পালিয়ে গেছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় সদর থানা পুলিশ
 ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্না সরকার ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close