মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
কাহারোলে তিন দিনব্যাপী বার্ষিক স্কাউটিং তাবুবাস ও সমাপনী অনুষ্ঠান
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১১:৪০ পিএম

দিনাজপুরের কাহারোল উপজেলায় ২১ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী বার্ষিক স্কাউটিং তাবুবাস ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ মোকলেদা খাতুন মিম।

রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. শাহনাওয়াজ বাবু সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াউর ইসলাম, কাহারোল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, পাশাপাশি উপস্থিত ছিলেন অভিভাবক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং সুধীজন।

প্রধান অতিথি কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মিম স্কাউটিং-এর উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য প্রদান করেন এবং বৈষম্যহীন সমাজ গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন।

উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কাহারোল   স্কাউটিং   তাবুবাস     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close