সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      
নির্বাচনে কিশোর-ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে চায় এবি পার্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭:৫২ পিএম আপডেট: ২৩.০৮.২০২৫ ৮:২৯ PM
ফেনীর বন‍্যার স্থায়ী সমাধানে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা

ফেনীর বন‍্যার স্থায়ী সমাধানে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা

নিরাপদ সড়ক আন্দোলনে কিশোর-ছাত্ররা যেভাবে অনবদ‍্য ও দৃঢ় ভূমিকা রেখেছে, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্রদেরকে স্বেচ্ছাসেবক নিয়োগ দিলে সেভাবে তারা কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি আজ আবারো নির্বাচনে শৃঙ্খলা রক্ষা ও কারচুপি রোধে কিশোর-ছাত্রদের স্বেচ্ছাসেবক নিয়োগের জন্য দাবি জানিয়েছেন।

আজ শনিবার (২৩ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফেনী কমিউনিটির উদ্যোগে ফেনী জেলার রাজনৈতিক, সাংবাদিক, গবেষক, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে ফেনীর বন‍্যার স্থায়ী সমাধানে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় এই দাবি জানিয়েছেন তিনি।

বক্তব্যে তিনি বলেন, “গতবছর ভয়াবহ বন‍্যার পর প্রফেসর ড. ইউনূস একবারের জন‍্যও ফেনীতে যাননি যা খুব দুঃখজনক। ফেনীর বন‍্যার সমস্যা সমাধানে ফেনীর জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের সাথে আমলারা একমত হতে পারেন না বলেই দৃশ্যমান কোন অগ্রগতি হয় না। এজন‍্য আমরা বারবার চেষ্টা করেছি যেন উপদেষ্টারা যেন ফেনীতে আসেন। কারণ উপদেষ্টা ঘটনাস্থলে আসলে সরকারের আমলারা কাজ করেন।”

ফেনীর মানুষের দাবি উল্লেখ করে তিনি বলেন, “যেখানে তারা বলেছেন তারা ত্রাণ চান না, সমস্যার সমাধান চান। এজন‍্য ফেনীর সমস‍্যাকে স্থানীয় নয় বরং জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করে তার সমাধানে সরকারকে গুরুত্ব দিতে হবে। ফেনী জেলার সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের সম্পর্ক জড়িত।”

এসময় তিনি আরো বলেন, “ফেনীর সমস্যা সমাধানে ফেনীর মানুষদেরকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফেনী এক সময় সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। ফেনীতে সুষ্ঠু নির্বাচন ও সন্ত্রাসী মুক্ত জনপদ হিসেবে গড়তে হলে ফেনীর সকল মানুষকে সজাগ থাকতে হবে।”

এসময় সভাপতিত্ব ও প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী কমিউনিটির আহ্বায়ক অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার, সঞ্চালনা করেন ফেনী কমিউনিটির সদস্য সচিব বুরহান উদ্দিন ফয়সল।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ইলেকট্রনিক ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রকৌশলী মোতাহের হোসেন, সাংবাদিক ও সমাজকর্মী ফারাবী হাফিজ, জাতীয়তাবাদী সমবায় দলের সেক্রেটারি ড. নিজাম উদ্দিন, কানাডা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির পাটোয়ারী, ব্যবসায়ী ও ফেনী ফোরামের সহ সভাপতি দিদারুল আলম মজুমদার, সোনাগাজী ফোরামের সভাপতি ইব্রাহিম বাহারী, ব্যবসায়ী কামরুল ইসলাম, সাংবাদিক কেফায়েত শাকিল, সউদি আরব বিএনপি নেতা আনোয়ার হোসেন প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   কিশোর   এবি পার্টি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close