শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খানসামায় পুলিশ ফাঁড়ি ব্যবহার হচ্ছে গোডাউন হিসেবে
উজ্জ্বল রায়, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৬:৪৫ পিএম আপডেট: ২৩.০৮.২০২৫ ৭:০৬ PM
একসময়কার পুলিশ ফাঁড়ি বর্তমানে গোডাউন

একসময়কার পুলিশ ফাঁড়ি বর্তমানে গোডাউন

দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের পণ্ডিতপাড়া এলাকায় একসময়কার পুলিশ ফাঁড়ি (যাত্রী ছাউনি) এখন আর চেনা যায়না। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি সেটি দখল করে বানিয়ে নিয়েছেন গোডাউন।

আজ শনিবার (২৩ আগস্ট) সরেজমিন দেখা যায়, ওই এলাকার মতিয়ার রহমানের ছেলে শাকিল ও তার সহযোগীরা ওই স্থাপনাটি তালা ঝুলিয়ে ভেতরে ব্যবসা করছেন। জানালাগুলো পলিথিনে ঢেকে দেওয়া হয়েছে, ফলে বাইরে থেকে সাধারণ গোডাউন বলেই মনে হয়।

স্থানীয়দের দাবি, এটি ছিল সরকারি পুলিশ ফাঁড়ি বা যাত্রীছাউনি। তবে শাকিলের পক্ষ থেকে বলা হয়, জায়গাটি তাদের ব্যক্তিগত মালিকানাধীন হওয়ায় তারা সেখানে গোডাউন করেছেন।

ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, “ফাঁড়িটি প্রশাসনের হলেও এখন দখলে রয়েছে। বিষয়টি আমার জানা ছিল না।”

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “পুলিশ ফাঁড়ি ব্যক্তি মালিকানাধীন হওয়ার কোনো প্রশ্নই আসে না। বিষয়টি জেনেছি, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, “আমি প্রথমবারের মতো বিষয়টি জানলাম। চেয়ারম্যান ও থানার ওসির সাথে কথা বলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  খানসামা   পুলিশ   ফাঁড়ি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close