সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
খুলনায় ট্রলার ডু‌বিতে নিখোঁজ আকাশের মরদেহ উদ্ধার
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭:০২ পিএম

খুলনার জেলখানাঘাটে যাত্রী পারাপারের ট্রলার ও ফেরির মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ আকাশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

রূপসা নৌপুলিশ ফাঁড়ির (এসআই) শিমুল ঘোষ বলেন, বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারায় একটি ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। থানা পরবর্তীতে আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আকাশের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর মরদেহ খুলনার দিকে আনা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার জেলখানা ঘাট থেকে সেনেরবাজারের দিকে যাচ্ছিল। নদীর মাঝপথে ফেরির সঙ্গে ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ঘটনায় ট্রলার থেকে তিনজন নদীতে পড়ে যান। এর মধ্যে দু'জনকে উদ্ধার করা গেলেও আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা দিলীপ সরকারের ছেলে আকাশের সন্ধান পাওয়া যায়নি। 



স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  খুলনা   ট্রলার   ডু‌বি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close