বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নারী কেলেঙ্কারিতে চাকরিচ্যুত জাবি শিক্ষক ‘ললিপপ জনি’ গ্রেপ্তার
ছিলেন ছাত্রলীগের সভাপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৪:২৯ পিএম আপডেট: ২৩.০৮.২০২৫ ৪:৩১ PM

সাভারে জুলাই ছাত্রহত্যা মামলার আসামি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও চাকরিচ্যুত সহকারী প্রক্টর মাহমুদুর রহমান জনি ওরফে ‘ললিপপ জনি’কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) ভোরে সাভারের রাজফুলবাড়িয়ার পুলিশ টাউন এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রে খবর পেয়ে উপপরিদর্শক সামছুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্রহত্যা মামলার (৪৪[৮]২৪) এক আসামি।

গ্রেপ্তারকৃত জনির গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া গ্রামে। তার বাবার নাম মো. মফিজ উদ্দিন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, জনি উল্লিখিত হত্যা মামলার সন্দিগ্ধ আসামি। তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর থেকেই পুলিশ তাকে খুঁজছিল। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। সম্প্রতি তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। জনিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

জনির বিরুদ্ধে অভিযোগ রয়েছে—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে তিনি ছাত্রলীগের প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতন এবং পুলিশকে ম্যানেজ করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ ছাড়া অবৈধভাবে তৎকালীন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে প্রভাবিত করে তিনি প্রথমে শিক্ষক পদে নিয়োগ পান এবং পরবর্তীতে সহকারী প্রক্টরের দায়িত্বও পালন করেন। তবে তিনি সাবেক উপাচার্য অধ্যাপক শরীফুল ইসলামের অনুসারী ছিলেন বলে জানা গেছে। নানা অনিয়ম ও নারী কেলেঙ্কারির ঘটনায় পরবর্তীতে জনিকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  জাবিতে   নারী কেলেঙ্কারি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close