মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ভালুকায় অভিনব কায়দায় ডাকাতি
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ২:২২ পিএম

ময়মনসিংহের ভালুকায় চেতনানাশক খাইয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়। এ ঘটনায় রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

শুক্রবার (২২ আগস্ট) উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামে গভীর রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালের খাবার খাওয়ার পর থেকেই শরীরে অস্বাভাবিক ক্লান্তি ও ঘুমভাব দেখা দেয়। দুপুরের খাবারের পর সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। পরে রাতের কোনো একসময় অচেতন অবস্থার সুযোগে ডাকাতদল বাড়িতে প্রবেশ করে আলমারি ভেঙে প্রায় ১০ লাখ টাকা ও অন্তত ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

পুত্রবধূ ইতি আক্তার বলেন, “মাঝরাতে ঘুম ভাঙলে দেখি ঘরের আসবাবপত্র ছড়ানো-ছিটানো, আলমারি খোলা। তখনই বুঝতে পারি বাড়িতে ডাকাতি হয়েছে।”

এ ঘটনায় নুরুল ইসলাম রনু (৬০), তার স্ত্রী রহিমা (৫০), পুত্রবধূ ইতি আক্তার (৩০), অন্য ছেলে আমিরুল ইসলামের স্ত্রী বিপাশা (২৭), বিপাশার পিতা বাবুল মিয়া (৫৫), বাড়ির মিস্ত্রি তাজউদ্দিন এবং শিশু জীম আক্তার (৯) অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে সবাইকে ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে গুরুতর অসুস্থ রহিমা ও বাবুল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আফাজ উদ্দিন সরকার জানান, প্রথমে খবর পান রনুর পরিবারের সবাই অসুস্থ। পরে রাত তিনটার দিকে ডাকাতির খবর ছড়িয়ে পড়লে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘরের তছনছ অবস্থা দেখতে পান।

স্বদেশ প্রতিদিন/কেআইকে 

আরও সংবাদ   বিষয়:  ভালুকা   অভিনব   ডাকাতি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close