বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গুয়াগাছিয়ায় আইন শৃঙ্খলার উন্নয়নে পুলিশ ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬:১৩ পিএম আপডেট: ২২.০৮.২০২৫ ৬:২৫ PM

গজারিয়া উপজেলার মূল ভূখণ্ড থেকে নদী দ্বারা বিচ্ছিন্ন নৌডাকাতী ও সন্ত্রাস কবলিত এলাকা হিসেবে পরিচিত গুয়াগাছিয়া ইউনিয়নে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

আজ শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে এগারটার দিকে মিলাদ ও দোয়া মাহফিলের পর ক্যাম্পের কার্যক্রমের সূচনা করা হয়। এ সময় গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মোস্তফা উপস্থিত ছিলেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মহোদয়ের নির্দেশে আপাতত চার তলা বিশিষ্ট একটি ভাড়া ভবনে জামালপুর এলাকায় পুলিশ ক্যাম্পের কার্যক্রম শুরু করা হয়েছে।

ওই কর্মকর্তা আরো জানান, তিনি নিজেই ক্যাম্পের দায়িত্বে রয়েছেন, বিভিন্ন পর্যায়ের ২৫ জন পুলিশ সদস্য এখানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পরবর্তী পর্যায় মুন্সীগঞ্জ জেলা থেকে ক্যাম্পের দায়িত্ব পালনের জন্য পরিদর্শক পদ মর্যাদার একজন কর্মকর্তাসহ আরো কিছু সংখ্যক পুলিশ সদস্য  থাকবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন সংলগ্ন নদী পথ ও স্থলে দীর্ঘদিন যাবত নৌডাকাতি, চাঁদাবাজি ও অবৈধ বালুমহালের নিয়ন্ত্রণ ও বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম সংঘটিত হয়ে আসছিল।

সূত্র আরো জানায়, গত কয়েক মাসে গুয়াগাছিয়া ও আশপাশের নদী পথে বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম ও নদী পথের চাঁদাবাজি ও অবৈধ বালুমহালের নিয়ন্ত্রণ নেয়াসহ নদী এলাকায় আধিপত‌্য বিস্তার নিয়ে একাধিক নৌডাকাত ও জলদস্যু দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫ টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

আইনশৃঙ্খলার উন্নয়ন ও মানুষের নিরাপদ বসবাস ও ওই এলাকায় নদীপথে চলাচলকারী নৌযান শ্রমিকদের নিরাপত্তার তাগিদে পুলিশ ক্যাম্পে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বাহিরে নৌ-পুলিশ, কোস্টগার্ড ও নদী পথ নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সেনাবাহিনীর টহল দল নিয়োজিত থাকবে।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, তাদের এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের ফলে তারা নিরাপদ জীবনযাপন করতে পারবেন বলে মনে করছেন। তাদের দাবি একটি পুলিশ ক্যাম্প স্থাপন ছিল দীর্ঘদিনের প্রত্যাশিত।অন্তবর্তীকালীন সরকারের সময়ে তারা ক্যাম্প পেয়ে উচ্ছ্বসিত।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, "গজারিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুয়াগাছিয়ায় পুলিশ ক্যাম্প স্থাপন, এই এলাকায় শান্তি প্রতিষ্ঠায় একটি ঐতিহাসিক পদক্ষেপ।আশা করছি এখন থেকে গুয়াগাছিয়ায় পূর্ণ শক্তি নিয়ে পুলিশ কার্যক্রম পরিচালনা করতে পারবো। আইনশৃঙ্খলার উন্নয়নে তিনি এলাকাবাসীদের সহায়তা কামনা করেছেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  আইন   শৃঙ্খলা   উন্নয়ন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close