বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তল্লাশির সময় অন্তর্বাস চুরির অভিযোগে পুলিশ কর্মকর্তা কারাগারে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাজ্যে গৃহতল্লাশির সময় দায়িত্ব পালনের সুযোগে এক নারীর অন্তর্বাস চুরির অভিযোগে পুলিশ কর্মকর্তা মার্সিন জিলিনস্কিকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়।

ঘটনা ঘটে গত বছরের ১২ সেপ্টেম্বর। হার্টফোর্ডশায়ার পুলিশের কর্মকর্তা জিলিনস্কি সেকশন ৩২ অনুযায়ী স্টিভেনেজ এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালান। এ সময় ভুক্তভোগী নারী লিয়া-অ্যান সুলিভান (২৭) বাসায়ই ছিলেন। তল্লাশির একপর্যায়ে জিলিনস্কি ব্যক্তিগত ড্রয়ার থেকে তার অন্তর্বাস নিয়ে পকেটে ভরে ফেলেন। পরে সুলিভানকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করা হলেও জামিনে মুক্তি দেওয়া হয়।

ঘটনার তদন্ত শুরু হওয়ার পর ২০২৪ সালের নভেম্বর মাসে পুলিশ বিভাগ থেকে পদত্যাগ করেন জিলিনস্কি। আদালতে তিনি চুরি ও ক্ষমতার অপব্যবহারসহ একাধিক অভিযোগ স্বীকার করেছেন।

হার্টফোর্ডশায়ার কনস্ট্যাবুলারির সহকারী প্রধান কনস্টেবল জেনা টেলফার বলেন, “জিলিনস্কি শুধু হার্টফোর্ডশায়ারের জনগণকেই নয়, পুরো পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছেন। তার আচরণ পেশাদারিত্ব ও সততার মৌলিক নীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

ভুক্তভোগী সুলিভান এক সাক্ষাৎকারে জানান, ঘটনার পর থেকে তিনি প্রায় এক বছর ধরে মানসিক কষ্ট ও অনিদ্রায় ভুগছেন।

তিনি বলেন, “আমি কেঁদেছি, রাগ করেছি, ভেবেছি—তিনি কেন অন্তর্বাসগুলো নিলেন, কী উদ্দেশ্যে নিলেন, অন্য নারীদের সঙ্গেও কি এমন করেছেন? তার শাস্তি যথেষ্ট নয় মনে হলেও আইন অনুযায়ী জেলে যাওয়া তার প্রাপ্য।”

তিনি জানান, এ ঘটনা শুধু তার একার বিষয় নয়, বরং প্রবীণ, প্রতিবন্ধী বা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি করেছে।

সূত্র: এনডিটিভি

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পুলিশ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close