শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাদাপাথর লুটে সম্পৃক্ততা অস্বীকার করলেন জামায়াত নেতারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদাপাথর লুটের ঘটনায় জামায়াত নেতাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে বলে দাবি করেছে দলটির নেতারা। তাদের দাবি, এ ঘটনায় জামায়াতের কোনো নেতাকর্মী বা সমর্থকের সম্পৃক্ততা নেই।

গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সিলেটে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম।

সম্প্রতি দুদকের একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের বরাত দিয়ে তিনি বলেন, ওই তালিকায় তিনিসহ জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীনের নাম উল্লেখ করা হয়েছে, এটা একেবারেই কাল্পনিক অভিযোগ।

লিখিত বক্তব্যে মহানগর জামায়াতের আমির বলেন, “সাদাপাথর লুটের ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াত নেতাদের নাম জড়ানো হয়েছে। তা এখন বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে লেখা হচ্ছে। পাথর লুটের সঙ্গে কোনো নেতাকর্মী দূরে থাক, জামায়াতের কোনো সমর্থকেরও ন্যূনতম কোনো সম্পর্ক নেই।”

তিনি আরো বলেন, “বৈধভাবে পাথর কোয়ারি খোলার দাবিতে সিলেটের পরিবহন মালিক-শ্রমিক ও ব্যবসায়ীদের একটি কর্মসূচিতে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে জামায়াত নেতারা বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্য নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তবে পাথর লুটের কোনো সম্পর্ক জামায়াতের নেই।”

দুদকের প্রতিবেদনে জামায়াত নেতাদের নাম থাকার কোনো সত্যতা অন্যকোনো গণমাধ্যম পায়নি দাবি করা হয় সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে। এতে বলা হয়, গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যম অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, কিন্তু জামায়াত নেতা বা কর্মীদের নাম ওসব প্রতিবেদনা পাওয়া যায়নি।

সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম দুদকের প্রতিবেদনটিকে একটি ফরমায়েশি প্রতিবেদন বলে দাবি করেন।

তিনি বলেন, “দুদক যদি তাদের কোনো রিপোর্টে জামায়াত নেতাদের নাম উল্লেখ করে, তাহলে অবশ্যই তাদের তা প্রমাণ করতে হবে। অন্যতায় দুদককে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এ ব্যাপারে জামায়াত বিন্দুমাত্র ছাড় দেবে না।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমানসহ সিলেট জেলা ও মহানগর জামায়াতের নেতারা।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সাদাপাথর   জামায়াত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close