বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
২০ দিনে প্রবাসী রেমিট্যান্স ২০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ২:২৪ AM

চলতি মাসের (আগস্ট) প্রথম ২০ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স, যা বর্তমান ডলারের বিনিময় মূল্যে প্রায় ২০ হাজার ৩২ কোটি ৪০ লাখ টাকা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক এই তথ্য জানান।

গত বছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১৫৩ কোটি ডলার, অর্থাৎ এবার প্রেরিত রেমিট্যান্স প্রায় ১১ কোটি ২০ লাখ ডলার বেশি।

চলতি অর্থবছরের জুলাই থেকে আগস্ট ২০ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৪১২ কোটি ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ে এসেছিল ৩৪৪ কোটি ৩০ লাখ ডলার। এ হিসেবে রেমিট্যান্স প্রবৃদ্ধি প্রায় ২০ শতাংশ।

এর আগে, জুলাই মাসে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার, যা টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা।

উল্লেখ্য, গত অর্থবছরের (২০২৪-২৫) মার্চে এক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। পুরো অর্থবছরে (২০২৪-২৫) প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬.৮ শতাংশ বৃদ্ধি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স ছিল ২৩.৯১ বিলিয়ন ডলার।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  রেমিট্যান্স  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close