বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ববিতে প্রকাশ্যে এলো ইসলামী ছাত্রী সংস্থা
ববি প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১০:২৫ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে দিনব্যাপী এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংগঠনটির ববি শাখার চতুর্থ কমিটি গঠিত হলেও এটাই তাদের প্রথম প্রকাশ্য আয়োজন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য এ ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটায় তারা।

ক্যাম্পে নারী শিক্ষার্থীদের জন্য ফ্রি ওষুধ বিতরণ, রক্তচাপ ও ব্লাড সুগার পরীক্ষা, উচ্চতা ও ওজন (BMI) নির্ণয়, ব্লাড গ্রুপ পরীক্ষা, গাইনি পরামর্শসহ মাসিক সমস্যা, হরমোন ও জন্মনিয়ন্ত্রণ বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। এছাড়া মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং সেবাও দেওয়া হয়।

সেবা গ্রহণকারী শিক্ষার্থী লিজা আক্তার বলেন, “অন্যান্য সংগঠনের মতো বিব্রতকর কিছু নয়, ইসলামী ছাত্রী সংস্থা মেডিকেল সেবা দিয়ে কার্যক্রম শুরু করেছে। আশা করি তারা ভবিষ্যতেও এ ধারা বজায় রাখবে।”

সংগঠনটির ববি শাখার সেক্রেটারি জাকিয়া শারমিন বলেন, “আজকের ক্যাম্পের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য ধর্মের শিক্ষার্থীরাও সেবা নিয়েছেন। প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি।”

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ে গত বছরের ১১ আগস্ট থেকে রাজনৈতিক সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হলেও ক্যাম্পাসে বিভিন্ন সংগঠন এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ববিতে প্রকাশ্যে এলো ইসলামী ছাত্রী সংস্থা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close