বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাকসুতে ২৫ পদের বিপরীতে ২৯৯ টি মনোনয়ন ফরম উত্তোলন
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১০:০৩ পিএম আপডেট: ২১.০৮.২০২৫ ১০:৩২ PM

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। আসন্ন নির্বাচনে অংশ নিতে ২৫টি পদের বিপরীতে মোট ২৯৫টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত ছিল মনোনয়ন ফরম উত্তোলনের শেষ সময়। শেষ দিনে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

এর আগে ১৮ আগস্ট সকাল ৯টা থেকে মনোনয়ন ফরম উত্তোলন শুরু হয়। শুরুর দিকে দুই দিনের সময়সীমা নির্ধারণ করা হলেও, শিক্ষার্থীদের আগ্রহ বিবেচনায় তা ২১ আগস্ট দুপুর ২টা পর্যন্ত বাড়ানো হয়।

মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামি ছাত্রশিবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা। এছাড়াও অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন।

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের ভিপি পদপ্রার্থী আব্দুর রশীদ জিতু বলেন, আগামী ১১ ই সেপ্টেম্বর জাকসু নির্বাচন উপলক্ষে বর্তমানে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থী ও ভোটারদের মধ্যে আলাদা আমেজ কাজ করছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের কল্যাণে অনেক প্রার্থীরা সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেছে। আমি জাকসু নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে ইচ্ছা পোষণ করেছি।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়া বলেন, ‘জাকসু নির্বাচন অবাদ ও সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য প্রশাসনের কার্যক্রম এখন পর্যন্ত সন্তোষজনক। আমরা আশা রাখি ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রশাসন গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন। তারা যদি মনে করেন ক্যাম্পাসে সেনা মোতায়েন করতে চান, তাহলে আমরা বলবো এই প্রশাসনের অধিনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। সেনা মোতায়েনের প্রয়োজন দেখছি না।’

তিনি আরও বলেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কাজ করতে চাই। সাধারণ শিক্ষার্থীদের নিয়েই আমাদের প্যানেল গঠিত হবে।’

বাগছাসের আহ্বায়ক ও ভিপি পদপ্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘আমরা আশাবাদী যে আগামী ১১ সেপ্টেম্বর নির্ধারিত তারিখেই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা বাগছাসের সদস্যরা আলাদা প্যানেলের চিন্তা করছি। আমরা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে জোট করবো না। আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে চাই।’

জুলাই আন্দোলন আহত শিক্ষার্থী ও জিএস পদপ্রার্থী শাকিল আলী বলেন, ‘দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগরে জাকসু নির্বাচন হতে যাচ্ছে। এজন্য প্রশাসনকে ধন্যবাদ। আমি একজন প্রার্থী হিসেবে বলতে চাই সাধারণ শিক্ষার্থীদের সকল অধিকার আদায়ে আমরা কাজ করে যাবো। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি জাকসু নির্বাচন করতে চাই।’

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির জাবি শাখার সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, ‘আমাদের সংগঠনের নেতৃবৃন্দ বাদেও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা একটি প্যানেল করতে চাই। যেখানে নারীদের অংশগ্রহণ থাকবে। বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণ থাকবে। সকলকে নিয়েই আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. রাশিদুল আলম বলেন, ‘আজকে মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেওয়ার শেষ দিন ছিল। ইতোমধ্যে শিক্ষার্থীদের বড় একটা অংশের ভিড় দেখেছি। গত দুই দিনের চেয়ে আজকে প্রার্থীদের ভিড় ছিল বেশি। আমরা আশা করছি উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু একটি নির্বাচন শিক্ষার্থীদের উপহার দিতে পারবো। এরপর বিকেল ৪ টা থেকে মনোনয়ন ফরম জমা নেওয়ার শেষ সময় ঘোষণা থাকলেও, শিক্ষার্থীদের ভিড়ের কারণে তা বিলম্বিত হয়।’

এছাড়া মনোনয়ন পত্র যাচাই বাছাই হবে ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট।

মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে আগামী ২৬ আগস্ট সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত। পরে আপিলের শুনানি গ্রহণ করা হবে ২৭ আগস্ট সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এবং আপিলের রায় ঘোষণা করা হবে ২৭ আগস্ট বুধবার বিকাল ৪ টায়।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ আগস্ট সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। সবকিছু শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ২৯ আগস্ট বিকাল ৪ টায়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জাকসু   জাকসু নির্বাচন     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close