সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
পদ্মার ভাঙনে পাটুরিয়ার ৪ নম্বর ঘাট বন্ধ, ফেরি চলাচলে ভোগান্তি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১০:০৯ পিএম

পদ্মা নদীর তীব্র স্রোত ও ভাঙনের কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ভাঙনের কবলে পড়ে ৪ নম্বর ঘাটের র‌্যাম্প পানিতে তলিয়ে গেলে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

অপরদিকে, মেরামত কাজের কারণে দুপুর দেড়টা পর্যন্ত বন্ধ ছিল ৩ নম্বর ঘাটও। এতে সকাল থেকে দুপুর পর্যন্ত ফেরি যোগাযোগে বিপর্যয় দেখা দেয়। বর্তমানে ৫টি ফেরিঘাটের মধ্যে মাত্র ২টি চালু থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা।

ঝিনাইদহ থেকে পণ্যবোঝাই ট্রাক নিয়ে আসা চালক মিজানুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রতিদিন কোনো না কোনো ঘাটে সমস্যা হয়। সময়মতো মালামাল পৌঁছাতে না পারলে ব্যবসায়ীদের গালমন্দ শুনতে হয়। অথচ স্থায়ী কোনো সমাধান নেই।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম বলেন, ‘নদীর ভাঙন ও স্রোতের কারণে নিয়মিত মেরামতের কাজ করতে হচ্ছে। তবে স্থায়ী সমাধান পেতে হলে নদী শাসন প্রকল্প বাস্তবায়ন জরুরি।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পদ্মা   নদী ভাঙ্গন   ফেরি   পাটুরিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close