বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদা দিতে অস্বীকৃতি করায় ব্যবসায়ীকে হত্যার হুমকি
ভোলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৯:২১ পিএম

ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নে চাঁদার টাকা না পেয়ে এক ব্যবসায়ীকে হত্যার পরিকল্পনা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

বুধবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে ভোলার একটি স্থানীয় চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন দক্ষিণ দিঘলদী ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামের ৪-নং ওয়ার্ডের আব্দুর রশিদের ছেলে  ব্যবসায়ী জাকির হোসেন।

লিখিত বক্তব্যে জাকির হোসেন অভিযোগ করে বলেন, ‘গ্রামের মৃত হারেজ খানের ছেলে আমির হোসেন দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদার টাকা দাবি করে আসছে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত আমির হোসেন ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে।’

জাকির আরও অভিযোগ করে বলেন, ‘আমাকে হত্যার জন্য দক্ষিণ দিঘলদীর রায়হান নামের এক যুবককে ৫ লাখ টাকা দেওয়ার অফার করেছে আমির হোসেন। যেকোনো সময় আমার ওপর হামলা হতে পারে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা ও অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় ভুক্তভোগীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। 

এবিষয়ে অভিযুক্ত আমির হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জাকির হোসেন এর কাছে আমি টাকা পাই। টাকা না দেওয়ার জন্য সে সাজানো চাঁদাবাজির অভিযোগ এনে আমার সম্মানহানির চেষ্টা করছে। 

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  চাঁদাবাজি   হত্যার হুমকি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close