মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে রেলপথ অবরোধ
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৮:৩৩ পিএম আপডেট: ২১.০৮.২০২৫ ৮:৪৪ PM

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। রেলপথ অবরোধের কারণে প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ। 

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে দুপুর ১টা ৫৪ মিনিটে রেললাইন অবরোধ তুলে নিলে ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে সকাল ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনে তালা দেয় তারা। 

এসময় বাকৃবির পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শিবলী বলেন, টানা ২৫ দিনের মত ক্লাস পরীক্ষা বর্জন করে আমাদের আন্দোলন চলমান রয়েছে। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আয়োজিত ভোটে আমরা জয় লাভ করার বেশ কয়েকদিন পার হয়ে যাওয়ার পরও এ বিষয়ে কোন সিদ্ধান্ত গৃহীত হয় নি। গতদিন আমরা প্রশাসনকে ১২ টা পর্যন্ত সময় দিয়েছিলাম, এরই ধারাবাহিকতায় আজ আমরা রেলপথ অবরোধ করেছি।

তিনি আরো বলেন, কম্বাইন্ড ডিগ্রি আন্দোলন দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে ৮ সদস্যের কমিটি মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সাথে আগামী রোববার সকাল নয়টায় বৈঠকে বসবেন, পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

এসময় উপস্থিত ছিলেন কম্বাইন্ড ডিগ্রি আন্দোলন দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে গঠিত ৮ সদস্যের কমিটির সভাপতি অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান এবং সদস্য সচিব ড. মো. আসাদুজ্জামান সরকার এবং বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  কম্বাইন্ড   ডিগ্রি   অবরোধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close