বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাপাহারে পানি সম্পদ আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৮:৩২ পিএম

পানি সম্পদের টেকসই ব্যবহার ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে নওগাঁর সাপাহারে ‘বাংলাদেশ পানি আইন ২০১৩ ও পানি বিধিমালা ২০১৮ অবহিতকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পানির সংকট মোকাবিলায় আইন ও বিধিমালার যথাযথ প্রয়োগের পাশাপাশি সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন ওয়ারপো’র মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান।

কর্মশালায় ওয়ারপো পরিচালিত একটি সমীক্ষার ফলাফল উপস্থাপন করা হয়। সাপাহার উপজেলার ৫টি ইউনিয়নের পানি ব্যবস্থাপনার বাস্তব চিত্র তুলে ধরা হয়। এই সমীক্ষার পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলা হয়। এছাড়াও কর্মশালায় প্রাপ্ত সুপারিশগুলো একত্রিত করে একটি রোডম্যাপ তৈরির প্রস্তাব করা হয়, যা পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন ওয়ারপো'র পরিচালক নূর আলম, ওয়ারপো’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড, মো. আমিনুল ইলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাইদুর রহমান খান, সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা বিএমডিএ কর্মকর্তা প্রকৌশলী তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল গাফ্ফার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামিম রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয়রা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাপাহারে   পানি সম্পদ আইন     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close