বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হোমনায় নার্সের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৭:১৫ পিএম

কুমিল্লার হোমনায় নার্সের অবহেলায় স্বপ্না(২০) নামের এক প্রসূতি রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। দীর্ঘ ২৫ দিন চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে রোগীর বোন আকলিমা আক্তার ৯ আগস্ট হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই চিৎপুর গ্রামের আবদুল মতিনের মেয়ে স্বপ্না(২০) নামের এক প্রসূতি রোগী প্রসব বেদনা নিয়ে হোমনা সরকারি হাসপাতালে ভর্তি হয়। এর পর দায়িত্বরত হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাসরিন জাহান ও লিলি খাতুন রোগীর স্বজনদের নিকট ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দেয়ায় নার্সরা রোগীর সাথে অমানবিক আচরণ করেন। এক পর্যায়ে তারা জোর করে ডিলিভারী করাতে গিয়ে রোগীর যৌনাঙ্গ ছিড়েফেলে। এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।

আরও জানা যায়, পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। দীর্ঘ ২৫ দিন আইসিওতে থেকে আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে মৃত্যুবরণ করেন। এতে রোগীর  ২ থেকে আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানায় নিহতের স্বজনরা। 

স্থানীয়দের অভিযোগ অভিযুক্ত নার্স নাসরিন জাহান ও লিলি খাতুনের বিরুদ্ধে, ঘুষ গ্রহণ, দায়িত্ব অবহেলাসহ একাধিক অভিযোগ থাকলেও রহস্যজনক কারণে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। 

এ দিকে একজন রোগীর সাথে অমানবিক আচরণ করার বিষয়ে তদন্তপূর্বক দায়ী নার্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

এ বিষয়ে হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার জানান, অভিযোগের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ (সিভিল সার্জন)কে জানিয়েছি। তদন্ত করে  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  প্রসূতির মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close