বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে তিতাস কর্মকর্তার উপর হামলা
রুপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৭:০১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে তিতাস গ্যাসের এক উপ-সহকারী প্রকৌশলীর উপর অতর্কিত হামলা ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। এতে তিতাসের আরও কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাব এলাকায় এ ঘটনা ঘটে।

আহত প্রকৌশলীর নাম দ্বীন ইসলাম, তিনি তিতাস গ্যাস রূপশী অফিসের পিএলসি শাখায় উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত।

প্রকৌশলী দ্বীন ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তারা সোনাব এলাকার হাবিবুল্লাহর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে হাবিবুল্লাহ ও তার সহযোগী রাসেল মিয়া (নতুনবাজার, গোলাকান্দাইল) সহ ২০ থেকে ২৫ জন ব্যক্তি একত্রিত হয়ে তাদের ওপর অতর্কিতে হামলা চালায়।

তিনি আরও বলেন, ‘তারা আমাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। আমার আইডিকার্ড, ওয়েল্ডিং মেশিন, লোহার পাইপসহ সংযোগ বিচ্ছিন্নের গুরুত্বপূর্ণ সরঞ্জাম লুট করে নিয়ে যায়।’

পরে তাকে বাচাতে বিচ্ছিন্ন টিমের অন্য সদস্যরা এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও পিটিয়ে আহত করে। একপর্যায়ে হামলাকারীরা তিতাস গ্যাস কর্মকর্তা দ্বীন ইসলামের আইডিকার্ড, সংযোগ বিচ্ছিন্নের ওয়েল্ডিং মেশিন, ওয়েল্ডিং ক্যাবল, লোহার পাইপ, রাইজারের মালামাল লুট করে নিয়ে নেয়। পরে ৯৯৯ ফোন করলে ভুলতা পুলিশ ফাড়ীর সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘থানায় এ ধরনের একটি অভিযোগ পেয়েছি তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।’

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা ও মালামাল লুট একটি গুরুতর অপরাধ। এ বিষয়ে যথাযথ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  অবৈধ গ্যাস সংযোগ   তিতাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close