শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উদ্ধারকৃত মস্তকবিহীন নারীর লাশের পরিচয় এখনও মেলেনি
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৪:০১ পিএম আপডেট: ২১.০৮.২০২৫ ৪:০৫ PM

খুলনার বটিয়াঘাটা ঝপঝপিয়া নদীতে থেকে উদ্ধার হওয়া মস্তকবিহীন নারীর মৃতদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার বলেন, ‘নদী থেকে মস্তকবিহীন নারীর লাশ উদ্ধারের পর পরিচয় নিশ্চিত করার জন্য খুলনা পিবিআই এবং সিআইডিকে ঘটনাস্থলে তলব করা হয়। তাদের কার্যক্রম ব্যর্থ হওয়ায় ডিএনএ স্যাম্পল রাখা হয়।’

তিনি আরও বলেন, ‘মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। লাশের পরিচয় শনাক্তে ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।পরিবারের কাউকে না পাওয়া গেলে ওই নারীর মরদেহ আঞ্জুমান মফিদুলে দেওয়া হবে। ওই নারীর পরনে ধুসর রংয়ের একটি পায়জামা এবং উপরের অংশে ছোট অন্তর্বাস ছিল।’

তিনি আরও বলেন, ‘কেউ তাকে ফাঁদে বা পারিবারিক কলহের কারণে হত্যা করে এখানে ফেলে গেছে। ঘটনাটি যে ঘটাক না কেন তদন্ত করে এ হত্যাকাণ্ডের মোটিভ বের করার চেষ্টা আমরা করছি। এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’

উল্লেখ্য, বুধবার বিকেলে বটিয়াঘাটা থানার অন্তর্গত নদীতে মাছ ধরার সময় জেলেদের মাছ ধরার জালে ওই নারীর লাশ উঠে আসে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মস্তকবিহীন মরদেহ   লাশ   খুলনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close