শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অবহেলায় বড় বিপদ ডেকে আনতে পারে হার্নিয়া
হেলথ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৩:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হার্নিয়া হলো পেটের দেয়ালের দুর্বল অংশ দিয়ে পেটের ভেতরের অঙ্গ বা চর্বি বেরিয়ে আসার একটি সমস্যা। সাধারণত কুঁচকি, নাভি বা ডায়াফ্রামের অংশে দেখা যায়। আক্রান্ত অংশ ফুলে যায় এবং ব্যথা হতে পারে। হার্নিয়া শিশু থেকে বৃদ্ধদের মধ্যে যে কোনো বয়সে হতে পারে।

হার্নিয়ার কারণ
হার্নিয়া হওয়ার পেছনে মূল কারণ হলো জন্মগত ত্রুটি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশির দুর্বলতা, অতিরিক্ত ওজন, কোষ্ঠকাঠিন্য, দীর্ঘমেয়াদি কাশি, পেটে আঘাত বা পূর্ববর্তী অস্ত্রোপচার, এবং ভারী ওজন তোলা। পুরুষদের মধ্যে এটি সাধারণত কুঁচকি অঞ্চলে, আর মহিলাদের মধ্যে নাভি অঞ্চলে বেশি দেখা যায়।

অবহেলা করলে হার্নিয়া জটিল রূপ নিতে পারে। ফাঁক থেকে বের হওয়া অঙ্গ বা খাদ্যনালী আটকে গেলে অতি তীব্র ব্যথা, বমি বা প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে। এটিকে অবস্ট্রাকটিভ বা স্ট্রাঙ্গুলেটেড হার্নিয়া বলা হয়।

চিকিৎসা ও সার্জারি
হার্নিয়ার কোনো ওষুধীয় সমাধান নেই; একমাত্র অপারেশনের মাধ্যমে রোগ নিরাময় সম্ভব। আধুনিক চিকিৎসায় জাল (Mesh) ব্যবহার করে হার্নিয়া রিপেয়ার করা হয়। ল্যাপারোস্কপি বা মিনিমালি ইনভেসিভ সার্জারিতে (MIS) অপারেশন করা হলে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং ব্যথা কম অনুভব করে। আজকাল রোবটিক সার্জারিতেও হার্নিয়ার চিকিৎসা হচ্ছে।

প্রযুক্তি ও শল্যচিকিৎসকের দক্ষতার ওপর নির্ভর করে অপারেশনের সাফল্য। বিভিন্ন অ্যাডভান্স ল্যাপারোস্কপি পদ্ধতি যেমন TAPP, TEP, eTEP, TAR, IPOM-এর মাধ্যমে রোগী দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  হার্নিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close