বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উপকূলে বইছে ঝোড়ো বৃষ্টি, অশান্ত রয়েছে সাগর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১:০৫ পিএম

ঝোড়ো বাতাস এর সাথে নোয়াখালীর উপকূলজুড়েও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, অশান্ত রয়েছে সাগর। এতে স্থানীয় মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। সেই সাথে উপকূলজুড়ে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এতে কিছুটা বিপজ্জনক হয়ে উঠেছে সমুদ্রপথ ও নৌ-পথ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোররাত থেকে শুরু হওয়া বৃষ্টি মাঝে মাঝে হালকা থেকে মাঝারি আকারে অব্যাহত রয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে বয়ে যেতে পারে দমকা-ঝড়ো হাওয়া। (৩) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে।

এছাড়াও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

নোয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সাগরে অবস্থানরত নৌ-যানগুলোকে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সাথে উপকূলীয় এলাকায় সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, হাতিয়া দ্বীপ উপজেলা হওয়ার কারণে আবহাওয়া খারাপ থাকলে যোগাযোগ বন্ধ থাকে। এই মুহূর্তে ঝোড়ো বাতাস ও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে উপকূলজুড়ে। আমরা উপকূলীয় এলাকায় নির্দেশনা প্রদান করছি আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী। একই সাথে সতর্কতা হিসেবে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে মৎস্যজীবীদের। 

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  উপকূল   অশান্ত   সাগর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close