প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১২:৫৩ পিএম আপডেট: ২১.০৮.২০২৫ ১২:৫৮ PM

সংগৃহীত ছবি
আবহাওয়া ডটকমের প্রধান আবহওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমে একটি মৌসুমি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর কারণে আগামী কয়েকদিন প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। যার প্রভাবে আজ বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্ব দিকের রাজ্যগুলোর ওপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে মাঝারি থেকা ভারী মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে কমপক্ষে আগামী ৩ দিন (শনিবার পর্যন্ত)।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ
সময় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর,
রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা
হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি
ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে
পারে।
এদিকে বুধবার (২০ আগস্ট) রাতে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) ফেসবুকে দেওয়া এক পোস্টে বলা হয়, দেশের দিকে ধেয়ে আসছে প্রায় শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘স্পিড’। এই বৃষ্টিবলয়টি দেশের দক্ষিণ, দক্ষিণপূর্ব, দক্ষিণপশ্চিম অঞ্চল বা উপকূলীয় জেলাগুলোতে বেশি প্রভাব ফেলতে পারে। ফলে ভারিবৃষ্টি ও জোয়ারের পানিতে উপকূলীয় এলাকার নিচু এলাকা সাময়িক প্লাবিত হতে পারে।