শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আজ বিশ্ব ফুসফুস দিবস      ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের      ● ভ্রু ও চোখের পাতা ঘন করার সহজ ঘরোয়া উপায়      ● ১৮তম বিজেএস পরীক্ষায় সারাদেশে ১৩তম ঢাবির পারভেজ রহমান      ● ধুনটে পৃথক মামলায় ৫ আসামি গ্রেপ্তার      ● কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?      ● আজ স্বপ্ন দেখার দিন      ● আজ মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ, খেলা শুরু বিকেল ৩টায়      ● প্রাইমারির ভেরিফিকেশনে বাদ পড়াদের হাহাকারে সয়লাব ফেসবুক      ● বড় ধাক্কা সামলেও ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ খান      ● ইরানের ৭ দিনের প্রস্তাব, শর্ত মানলে খুলবে হরমুজ      ● হুথি হামলার মধ্যে সৌদি সেনাদের প্রস্তুত থাকার আহ্বান গ্র্যান্ড মুফতির      
আশুলিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১২:৫০ পিএম
বুধবার রাত ১১টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার রাত ১১টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান। এর আগে বুধবার রাত ১১টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জুয়েল শিকদার (৩৩) আশুলিয়ার বাড়ইপাড়ার মৃত মোশারফ হোসেনের ছেলে। তিনি শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই তিনি গা ঢাকা দেন। এর আগে তিনি যুবলীগের পদপ্রার্থীও ছিলেন বলে জানা যায়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান (ওসি) জানান, গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ছাত্র-জনতা হতাহতের মামলায় এজাহার নামীয় আসামি। আজ সকালে তাকে আদালতে পাঠানো হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   ছাত্রলীগ   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close