প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১১:২১ AM

সংগৃহীত ছবি
পায়ের ইনজুরির কারণে টানা ১৫ দিন মাঠের বাইরে থাকার পর গত রবিবার খেলায় ফিরেছিলেন লিওনেল মেসি। কিন্তু মাত্র এক ম্যাচ খেলার পর ফের অসুবিধা অনুভব করে আবারও ছিটকে গেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেসিকে ছাড়াই খেলেছে ইন্টার মিয়ামি। দলের প্রধান তারকাকে ছাড়া টাইগ্রেস ইউএএনএল-এর বিপক্ষে জেতার বিষয়ে শঙ্কা থাকলেও, উরুগুয়ে স্ট্রাইকার লুইস সুয়ারেজ সেই সংশয় দূর করেছেন।
ম্যাচের ২৩ মিনিটে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে প্রথম গোল করে মিয়ামি। ডান পায়ের পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে দেন সুয়ারেজ। এরপর ৬৭ মিনিটে টাইগ্রেসের অ্যাঞ্জেল কোরিয়ার গোল মিয়ামির সমতা ফেরায়।
শেষ পর্যন্ত ম্যাচের ৮৯ মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করে জয়সূচক গোলটি করেন সুয়ারেজ। এই জয়ে মিয়ামি ২-১ ব্যবধানে জয়ী হয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে।