বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোনাগাজীতে ময়লা অপসারণ বন্ধ, জনদুর্ভোগ বাড়ছে
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১১:১৬ AM
সোনাগাজী পৌরসভায় ময়লা অপসারণ বন্ধ

সোনাগাজী পৌরসভায় ময়লা অপসারণ বন্ধ

সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা অপসারণ কাজ গত এক সপ্তাহ ধরে বন্ধ থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। পৌর এলাকা এখন দুর্গন্ধময় ময়লার স্তুপে পরিণত হয়েছে। বিশেষ করে বাজার এলাকা এমনিতেই ময়লার ভরাট হয়ে আছে। এতে সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে সীমাহীন সমস্যার মুখোমুখি হয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, পৌরসভায় আধুনিক ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার অভাবে শহরের বিভিন্ন স্থানে ময়লা পড়ে থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। পৌরবাসী দ্রুত সময়ের মধ্যে স্থায়ী ডাম্পিং স্পট স্থাপনের দাবি জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে চরদরবেশ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নুরানী বাজার থেকে আদর্শগ্রাম যাওয়ার মূল সড়কের পাশে খাল ও ফসলি জমিতে বর্জ্য ফেলা হতো। এতে দুর্গন্ধ, বায়ু দূষণ ও রোগজীবাণুর বিস্তার ঘটছিল। অবশেষে স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে সেখানে বর্জ্য ফেলা বন্ধ করেন। বিকল্প জায়গা না থাকায় পৌরসভার ময়লা অপসারণ কার্যক্রমও বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন সড়ক, বাজার ও আশপাশে ময়লা জমে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে।

স্থানীয় বাসিন্দা নাছির উদ্দিন বলেন, “এভাবে ময়লা রাস্তায় পড়ে থাকলে মশা-মাছির উপদ্রব বাড়বে, ডেঙ্গু ও অন্যান্য রোগ ছড়াতে পারে। দ্রুত ময়লা সরানোর ব্যবস্থা নিতে হবে।” 

সোনাগাজী বাজার বনিক সমিতির সভাপতি নুরনবী বলেন, “পৌর কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো সুরাহ হচ্ছে না। ময়লা আবর্জনা ফেলার সুনির্দিষ্ট জায়গা নেই। বর্তমানে জায়গা ক্রয় করার জন্য খোঁজাখুঁজি চলছে।”

পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা তদারকির দায়িত্বে থাকা পরিদর্শক মো. স্বপন বলেন, “ময়লা ফেলার জন্য জায়গা না থাকায় ৪-৫ দিন ধরে অপসারণ বন্ধ রয়েছে। এছাড়া প্রতিদিনের বর্জ্য অনুযায়ী পৌরসভার লোকবল ও পরিবহন সক্ষমতা কম।” 

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিগ্যান চাকমা বলেন, “আমরা নতুন জায়গা খুঁজছি। দ্রুত ক্রয় করে সেখানে ময়লা ফেলার ব্যবস্থা করা হবে।”

স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত বিকল্প ডাম্পিং স্পট নির্ধারণ ও বর্জ্য অপসারণ কার্যক্রম চালু না হলে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সোনাগাজী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close