বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
সিরাজগঞ্জে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৯:৪৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলাধীন ১নং ভদ্রঘাট ইউনিয়নের ছাত্রদল নেতা মুন্না সরকারকে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি কামারখন্দ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. তানভীর ইসলাম নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার (২০ আগস্ট) কামারখন্দ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাহমুদুল হাসান ও সদস্য সচিব মো. তানভীর ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রদান করা হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্না সরকারকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে ছাত্রদল কামারখন্দ উপজেলা শাখা।

মো. তানভীর ইসলাম বলেন, “মুন্না সরকারের বিরুদ্ধে সকল অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। আমরা কোনো অন্যায় মেনে নেব না।”

উল্লেখ্য, বহিষ্কারের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে, কয়েকদিন ধরে গণমাধ্যমে মুন্না সরকারের নানা অপকর্মের খবর প্রকাশ করে আসছিলেন জনতার আলো নামক একটি সংবাদ মাধ্যমের সাংবাদিক রুবেল তালুকদার। এর জেরে ওই সাংবাদিককে অপহরণ করেন মুন্না সরকারসহ তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি। এরপর সাংবাদিক রুবেল তালুকদারের পরিবার সিরাজগঞ্জ সেনা ক্যাম্পে খবর দেন। সেনাবাহিনীর তৎপরতায় তাকে আবার বাড়িতে ফিরিয়ে দেয়া হয়। 

স্বদেশ প্রতিদিন/এমএএম



স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   ছাত্রদল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close