প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৮:৫০ AM আপডেট: ২১.০৮.২০২৫ ৮:৫৩ এএম

সংগৃহীত ছবি
পাকিস্তানের সাম্প্রতিক পারমাণবিক হুমকির পর নিজেদের কৌশলগত সামরিক সক্ষমতা প্রদর্শনে মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি–৫’ এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত।
গতকাল বুধবার (২০ আগস্ট) ওড়িশার চাঁদিপুরের সমন্বিত টেস্ট রেঞ্জ থেকে এ উৎক্ষেপণ করা হয়।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পরীক্ষামূলক উৎক্ষেপণে ক্ষেপণাস্ত্রটির সমস্ত অপারেশনাল ও কারিগরি সক্ষমতা যাচাই হয়েছে। এ পরীক্ষাটি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে হুমকি দেন—ভারতের সঙ্গে ভবিষ্যতে যুদ্ধ হলে অস্তিত্ব রক্ষার্থে পারমাণবিক হামলা চালানো হতে পারে। পরবর্তীতে পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ দেশটির শীর্ষ পর্যায়ের নেতারা একই ধরনের মন্তব্য করেন।
সূত্র: এনডিটিভি