শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাঁচ বিভাগে টানা ভারি বৃষ্টির আভাস, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৮:৪৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী পাঁচ দিন রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। স্থানভেদে বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়াতে পারে ২০০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত। এতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্তত ১০ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে একটি ভারি বৃষ্টির বলয় (রেইনবেল্ট)। এর প্রভাবে ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত ধাপে ধাপে সারা দেশে বৃষ্টিপাত হতে পারে।

কোন অঞ্চলে কেমন প্রভাব

সবচেয়ে বেশি সক্রিয়: খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ

মাঝারি সক্রিয়: ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ

সবচেয়ে কম প্রভাব: রাজশাহী ও রংপুর বিভাগ

সংস্থাটি জানিয়েছে, দক্ষিণাঞ্চলের নিচু এলাকাগুলো ভারি বৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবে যেতে পারে। তবে বড় ধরনের ঝড়ের আশঙ্কা নেই। উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইতে পারে।

চট্টগ্রাম বিভাগের পাহাড়ি জেলা—বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবার (২২ আগস্ট): দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে অতি ভারি বৃষ্টির শঙ্কা। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

শনিবার (২৩ আগস্ট): খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে অধিক বৃষ্টি, অন্য বিভাগেও মাঝারি বৃষ্টিপাত। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রবিবার (২৪ আগস্ট): রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারি বৃষ্টির সম্ভাবনা। সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়বে।

বর্ধিত পাঁচ দিন: বৃষ্টির প্রবণতা কমতে পারে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বিডব্লিউওটি   বৃষ্টি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close