প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৮:৩৯ AM

সংগৃহীত ছবি
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিন আপনার কেমন কাটতে পারে—ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্রে কী ঘটতে পারে, জেনে নিন রাশিফল থেকে।
মেষ: ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা। রাগ নিয়ন্ত্রণে রাখুন। স্ত্রীর অসুস্থতা চিন্তায় ফেলতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। পরিবারের ইচ্ছাগুলো গুরুত্ব দিন।
বৃষ: অকারণ ভয় ও সন্দেহ সম্পর্কের ক্ষতি করতে পারে। আদর্শে অটল থাকুন। বাড়িতে আত্মীয় আসতে পারেন। সামাজিক কাজে অনুদান দেওয়ার সম্ভাবনা রয়েছে।
মিথুন: অতিরিক্ত খরচ উদ্বেগ তৈরি করবে। কাজের প্রশংসা পাবেন সিনিয়রদের কাছ থেকে। পদোন্নতির সম্ভাবনা। আইনি মামলা চললে ভালো খবর আসতে পারে। জনসংযোগ শক্তিশালী হবে।
কর্কট: উচ্চ রক্তচাপ সমস্যা করতে পারে। শরীরের যত্ন নিন। শিক্ষার্থীরা সুখবর পেতে পারেন। ব্যবসায় লাভের সম্ভাবনা। ইতিবাচক মানুষদের সংস্পর্শে থাকুন।
সিংহ: অন্যের উপর দায়িত্ব চাপানো ভালো হবে না। আজ নিজেই কাজ সামলান। সামাজিক অনুষ্ঠানে সবার আগ্রহের কেন্দ্র হতে পারেন। বিদেশি ব্যবসায় লাভের সম্ভাবনা।
কন্যা: দাম্পত্য সম্পর্কে জটিলতা আসতে পারে। মন অস্থির থাকবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো। কর্মস্থল বা বাড়িতে সংস্কার কাজের জন্য খরচ হতে পারে।
তুলা: সন্তানের চাহিদা টানাপড়েন তৈরি করবে। হঠাৎ প্রেমে পড়তে পারেন। এতে মন ভালো থাকবে। তবে ঝুঁকি না নেওয়াই উত্তম।
বৃশ্চিক: আর্থিক অবস্থা অনিশ্চিত। খরচে সতর্ক থাকুন। ব্যবসায় ক্ষতি হতে পারে। কাছের কারও প্রতারণার শিকার হতে পারেন। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন।
ধনু: কর্মক্ষেত্রে দক্ষতা প্রমাণ করবেন। আত্মবিশ্বাস বাড়বে। আয় বৃদ্ধি পেতে পারে। সম্পত্তি-সংক্রান্ত পারিবারিক বিবাদ মিটে যাবে। পরিবারে বিতর্ক এড়িয়ে চলুন।
মকর: অকারণ ব্যয় থেকে সাবধান। বিনিয়োগের পরিকল্পনা হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। হঠাৎ কেনাকাটায় চাপ আসতে পারে।
কুম্ভ: ভাইবোনদের সহায়তায় অর্থ সংকট তৈরি হতে পারে। বেতন বিলম্বিত হলে সমস্যা বাড়বে। বন্ধু বা কাছের কারও কাছ থেকে ধার নিতে হতে পারে। তবে বাচ্চাদের সঙ্গে সময় ভালো কাটবে।
মীন: টাকা-পয়সা নিয়ে দুশ্চিন্তা করবেন না। সুস্থ থাকতে শরীরচর্চা করুন। সঙ্গীর অসুস্থতায় খরচ হতে পারে। নতুন যৌথ ব্যবসায় যুক্ত না হওয়াই ভালো। প্রবীণদের পরামর্শ কাজে লাগবে।