বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শ্যামলী বাস থেকে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১:২৬ AM

কক্সবাজারের রামুতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, বুধবার (২০ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যাত্রীবেশে এক ব্যক্তি শ্যামলী পরিবহনের বাসযোগে চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাচ্ছিলেন এবং তাঁর কাছে মাদকদ্রব্য রয়েছে। খবর পেয়ে র‌্যাব-১৫ সদর ব্যাটালিয়নের একটি অভিযানিক দল রামুর উত্তর মিঠাছড়ির উপজেলা হাসপাতাল গেইট সংলগ্ন মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে।

পরে চট্টগ্রাম থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালিয়ে মো. জাহিদুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে ১৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। তিনি কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব পাহাড়তলীর বাসিন্দা, পিতা মো. আব্দুল লতিফ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদুল স্বীকার করেছেন, তিনি সীমান্ত এলাকা থেকে নিয়মিত মাদক সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন। আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   মাদক   কারবারি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close