প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১:০৯ AM

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) উপজেলা, পৌর ও পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন এবং বৃক্ষরোপণ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও ড্যাব ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব ডা. সায়েম মনোয়ার।
তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা এই সংগঠন শুরু থেকেই দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও নেতাকর্মীরা রাজপথে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হক মনন, পৌর আহ্বায়ক মাহবুবুল ইসলাম ইমন, সদস্য সচিব আজহারুল ইসলাম রিজভী, পাগলা থানা আহ্বায়ক মনির হোসেন, উপজেলা সদস্য সচিব সেলিম মিয়া, উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম, পাগলা থানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুখলেসুর রহমানসহ অন্যান্য উপজেলা, পৌর ও থানা নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, “শহীদ জিয়ার আদর্শে গড়া স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মী দেশের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে মাঠে থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ হলো, ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে গণআন্দোলনকে সফল করা।”
কর্মসূচির অংশ হিসেবে শোভাযাত্রা শেষে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়, পৌর এলাকায় ডাস্টবিন স্থাপন করা হয় এবং পরে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ