শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তিতাসে জাতীয় পার্টির অফিস এখন সিমেন্টের দোকান
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১০:১১ পিএম আপডেট: ২০.০৮.২০২৫ ১০:১৪ PM
তিতাসে জাতীয় পার্টির অফিস এখন সিমেন্টের দোকান

তিতাসে জাতীয় পার্টির অফিস এখন সিমেন্টের দোকান

কুমিল্লার তিতাস উপজেলায় জাতীয় পার্টির উপজেলা শাখার অফিসটি বর্তমানে সিমেন্টের দোকানে রূপ নিয়েছে। জানা গেছে, দলটির সাবেক সংসদ সদস্য আমির হোসেন ভূঁইয়া নিজ উদ্যোগে অফিসটি সিমেন্ট ব্যবসার জন্য ভাড়া দিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের সঙ্গে সারাদেশের মতো তিতাসেও জাতীয় পার্টির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। দীর্ঘ সময় তালাবদ্ধ থাকার পর অবশেষে অফিসটি সিমেন্ট দোকান হিসেবে ভাড়া দেওয়া হয়। স্থানীয়রা অভিযোগ করছেন, এতে দলটির স্থানীয় কার্যক্রম স্থবির হয়ে গেছে।

দশম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর সাবেক এমপি আমির হোসেন ভূঁইয়া নিজের জমিতে তিতাস সদর কড়িকান্দি বাজারে এই অফিস স্থাপন করেছিলেন। তখন থেকে এটি স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীদের প্রধান মিলনস্থল ছিল। বহুবার কেন্দ্রীয় নেতাদের পদচারণায় অফিসটি মুখরিত হয়ে উঠত।

তবে ১৮ আগস্ট রাতের কোনো সময় দুর্বৃত্তরা সিমেন্ট দোকানের চাল কেটে ভেতরে প্রবেশ করে প্রায় দুই শতাধিক ব্যাগ ক্ষতিগ্রস্ত করে পালিয়ে যায়। পরদিন (১৯ আগস্ট) ঘটনা তিতাস উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থাপন করেন উপজেলা জামায়াতে ইসলামী নেতা ইঞ্জিনিয়ার শামীম সরকার।

স্থানীয়রা মনে করছেন, ব্যক্তিগত শত্রুতার কারণে এই ঘটনা ঘটতে পারে। চুরির ঘটনায় দোকান মালিক নিজাম উদ্দীন তিতাস থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ উল্ল্যাহ জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  তিতাস   জাতীয় পার্টি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close