সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ভোগান্তি মুক্ত ভূমি সেবা দিয়ে প্রশংসায় ভাসছে পাংশার ইউএনও
একে আজাদ, রাজবাড়ি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৯:৪৬ পিএম
আমি আশা করবো এভাবেই পাংশাবাসী আমাকে সহযোগিতা করবেন

আমি আশা করবো এভাবেই পাংশাবাসী আমাকে সহযোগিতা করবেন

রাজবাড়ীর পাংশায় ভূমি সেবাগ্রহীতাদের ভোগান্তি মুক্ত সেবা নিশ্চিত করে প্রশংসায় ভাসছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

আজ বুধবার (২০ আগস্ট) পাংশা উপজেলা ভূমি অফিসের দেওয়া তথ্য মতে, সকাল পর্যন্ত ৩৫১৮ টি নামজারির আবেদন হয়। এর মধ্যে ২৮৬৭ টি আবেদন নিষ্পত্তি হয়। বাকি ৬৫১ টি আবেদন নামঞ্জুর করা হয়। এতে করে চলতি বছরের ৩ মে থেকে ২০ আগস্ট পর্যন্ত সকল আবেদনকৃত সকল নামজারির মামলা নিষ্পত্তি হয়েছে। 

জানা যায়, গত তিন মাসেরও বেশি সময় ধরে পাংশা উপজেলা সহকারী কমিশনার ভূমি না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা দায়িত্ব পালন করছেন। এছাড়াও পাংশা পৌর সভার প্রশাসকের দায়িত্বও তিনি পালন করেছে।

সেবাগ্রহীতাদের মতে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে একসাথে তিন দপ্তরের প্রধানের দায়িত্বে থেকেও সব কাজ সমান ভাবে করে কোথায় এবং সততার প্রমাণ দিয়েছেন এই কর্মকর্তা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা বলেন, “আমি পাংশাবাসীর সহযোগিতায় তিন দপ্তর প্রধানের দায়িত্ব সমান ভাবে পালন করতে পারছি। আমি আশা করবো এভাবেই পাংশাবাসী আমাকে সহযোগিতা করবেন।” 

তিনি আরো বলেন, “নামজারি আবেদন করে যাতে মানুষ দীর্ঘদিন ভোগান্তির শিকার না হয় তার জন্য আমি নিয়মিত ভূমি অফিসের কাজ করি। আমি জানি মানুষ নামজারি করতে আশে জমি কেনা-বেচার আগ মুহূর্তে। মানুষ বিপদ-গ্রস্ত না হলে জমি বিক্রি করে না। সে জন্যই নামজারীর আবেদন বেশি গুরুত্ব দিয়ে দেখি আমি।”

এছাড়াও তিনি বলেন, “পাংশে পৌর বাসী দীর্ঘদিন ধরে রাস্তা ও পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে দুর্ভোগে রয়েছে। তার জন্য পৌরসভার রাস্তা গুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ময়লা ফেলার স্থানে বাউন্ডারি করা হচ্ছে। আমার মূল লক্ষ্য মানুষের ভোগান্তি নির্মূল করা।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ভোগান্তি   ভূমি   ইউএনও   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close