| শিরোনাম: |

প্রতীকী ছবি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাব্বি (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত রাব্বি বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের বনগ্রামের নবিয়ালের ছেলে এবং এবারের এইচএসসি পরীক্ষার্থী।
বুধবার (২০ আগস্ট) দুপুর একটার দিকে নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাব্বি মোটরসাইকেলযোগে বেরুলী বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালেই রয়েছে।