প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৯:২৪ পিএম

ঘটনাস্থলে পুলিশ কাজ করছে
বান্দরবানের রোয়াংছড়িতে যাত্রীবাহী চাঁদের গাড়ি উল্টে এক নারী নিহত হয়েছে।
আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে রোয়াংছড়ি উপজেলার চিম্বুক সড়কের বেতছড়া রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় গাড়িতে থাকা ছয় যাত্রী আহত হয়েছে। নিহত নারী হ্লায়ইনু মারমা (৪৮) রোয়াংছড়ি উপজেলার বেতছড়া এলাকার নাচালং পাড়ার বাসিন্দা চথোয়াইমং মারমার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে বান্দরবান বাজার থেকে যাত্রীসহ একটি চাঁদের গাড়ি রোয়াংছড়ি উপজেলার বেতছড়া এলাকায় যাচ্ছিল। এসময় গাড়িটি বেতছড়া রাস্তার মেরাইং পাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় হ্লায়নু মারমা। এছাড়া গাড়িতে থাকা আরো ৬ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা সেনাবাহিনীর সহায়তায় হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার সাব ইন্সপেক্টর শুভ্র মুকুল চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। এছাড়াও, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।