বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বন্যার্তদের পাশে মানবিক সংগঠন ‘স্প্রেড হিউম্যানিটি’
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৯:১২ পিএম
বন্যার্তদের পাশে মানবিক সংগঠন ‘স্প্রেড হিউম্যানিটি’

বন্যার্তদের পাশে মানবিক সংগঠন ‘স্প্রেড হিউম্যানিটি’

পটুয়াখালীর বাউফল উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্প্রেড হিউম্যানিটি’।

আজ বুধবার (২০ আগস্ট) তারা উপজেলার ধানদী, বড় ডালিমা ও কালাইয়া ইউনিয়নের ২৫টি দুর্গত পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ করে।

সংগঠনের দায়িত্বশীলরা জানান, প্রতিষ্ঠার পর থেকে তারা বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। এর আগে ফেনীর বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রায় দেড় লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। বাউফলের চন্দ্রদ্বীপে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় ৫৫০ জন রোগীকে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। এছাড়া সম্প্রতি অসুস্থ এক শিশুর চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

সংগঠনটি সমাজের সকল হৃদয়বান মানুষকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিটি অনুদানের হিসাব সঠিকভাবে রাখা হবে। ‘মানবতার সেবায় অবিচল অগ্রযাত্রা’—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরেফিন রিফাত, শিক্ষা ও ত্রাণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক রায়হান হোসেন, চিকিৎসা সম্পাদক তানভীর ইসলামসহ অন্যান্য সদস্যরা।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  স্প্রেড হিউম্যানিটি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close