বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রৌমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৯:০৭ পিএম
যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন

যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বেহুলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলমের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (২০ আগস্ট) সকাল ১০টায় তার চাকরিচ্যুতি, গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচারের দাবিতে বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের অভিভাবক এবং সচেতন নাগরিক সমাজের সদস্যরা। এর আগে, বেহুলার চর ব্রিজ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এসে মানববন্ধনে মিলিত হয়।

বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক আশরাফুল আলম দায়িত্ব নেওয়ার পর থেকেই দুর্নীতি, অনিয়ম এবং খারাপ আচরণ করে আসছেন। তিনি শিক্ষার্থী, অভিভাবক এবং সহকারী শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং কোমলমতি শিক্ষার্থীদের যৌন হয়রানি করেন। এছাড়াও সরকারি বিভিন্ন উন্নয়ন বরাদ্দ যেমন স্লিপ ও মেরামত কাজের অর্থ আত্মসাতের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

মানববন্ধনে সাবেক সভাপতি হাফিজুর রহমান, ফারুক, মনিরসহ অনেকে বক্তব্য দেন। 

বক্তারা বলেন, “বেহুলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে তিনি সীমাহীন দুর্নীতি, অনিয়ম করে যাচ্ছেন। এছাড়াও শিক্ষার্থী, অভিভাবক ও সহকারি শিক্ষকদের সাথে খারাপ আচরণ, খারাপ ভাষায় গালিগালাজ করেন তিনি।” 

তারা বলেন, “দীর্ঘদিন ধরে এ ধরনের অভিযোগ থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। কারণ প্রধান শিক্ষক প্রভাবশালীদের সঙ্গে ঘনিষ্ঠতা ব্যবহার করে সবকিছু ‘ম্যানেজ’ করেন।” 

অভিযোগ রয়েছে, এর আগে অন্য বিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির ঘটনাতেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি।

মানববন্ধনে বক্তারা দাবি জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত তাকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রৌমারী   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close