বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
৩ দিনের রিমান্ডে জিসিসি’র সাবেক ভারপ্রাপ্ত মেয়র
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৮:৫৪ পিএম আপডেট: ২০.০৮.২০২৫ ৮:৫৭ PM
৩ দিনের রিমান্ডে জিসিসি’র সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ

৩ দিনের রিমান্ডে জিসিসি’র সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ

রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (২০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিসবাহ উর রহমান এ আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) নাজমুস সাকিব আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী এম এম ফারুক জামিন আবেদন করে রিমান্ড বাতিলের আহ্বান জানান। 

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, “এ রিমান্ডের আবেদন ছিল ৪ জুন তারিখের। ১১৬ দিন পর আজ শুনানির জন্য আনা হয়েছে। আমার (আসামির) অপরাধ ছিলো, তিনি গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়র ছিলেন।”

আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আতিকুল ইসলাম জানান, আসামির রিমান্ড শুনানির জন্য ছয়বার তারিখ পড়েছে। তার বিরুদ্ধে পিডব্লিউ ইস্যু হলেও কেন তাকে হাজির করা হয়নি, সে বিষয়ে গাজীপুর কারাগারই বলতে পারবে।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি শামসুদ্দোহা সুমন বলেন, “জুলাই আন্দোলনের সময় উত্তরা এলাকায় ভয়াবহ হামলা হয়। গাজীপুরের আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা আসামির নেতৃত্বে সাধারণ ছাত্রজনতার ওপর হামলা চালায়। হামলায় কারা জড়িত ছিল এবং অস্ত্র কোথায় আছে—এসব জানতে রিমান্ড প্রয়োজন।”

গত বছরের ১৮ নভেম্বর যশোরের শার্শা এলাকা থেকে আসাদুর রহমান কিরণকে গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অনেকে কর্মসূচিতে অংশ নেন। এ সময় উত্তরা পূর্ব থানাধীন চার নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা ও গুলিবর্ষণ চালায়। এতে ইশতিয়াক মাহমুদের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন এবং পরবর্তীতে মামলা দায়ের করেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জিসিসি   রিমান্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close