বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, যানজটে চরম ভোগান্তি
শেখ মো. শহিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৮:৩৪ পিএম আপডেট: ২০.০৮.২০২৫ ৮:৪২ PM
স্থানীয় প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেন

স্থানীয় প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন বিন্যাসের পরিবর্তনের প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে জেলার বিজয়নগর উপজেলার সর্বস্তরের জনগণ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

আজ বুধবার (২০ আগস্ট) সকাল ১০ থেকে ৩ ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এর সাথে যুক্ত করা হয়েছে। এ ইউনিয়নগুলো হলো, বুধন্তী, চান্দুরা ও হরষপুর। ভৌগোলিক ভাবে এ ইউনিয়নগুলো ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নিকটবর্তী এবং রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ইউনিয়ন।

এ পরিবর্তনের খবর পেয়ে বিজয়নগর উপজেলাবাসী ক্ষোভে ফেটে পড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। মহাসড়ক অবরোধে কারণে সড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এরপর স্থানীয় প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেন। 

আন্দোলনকারীরা বলেন, “স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের ১০টি ইউনিয়নকে নিয়ে বিভিন্ন ভাবে চক্রান্ত চলছে। আমাদেরকে অবহেলিত করে রাখা হয়েছে। এখন আবার বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার মাধ্যমে আমাদের এলাকার উন্নতি ব্যাহত করার পাঁয়তারা চালাচ্ছে। এমন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত বাতিল না করলে তার বিরুদ্ধে বিজয়নগর উপজেলাবাসী ঐক্যবদ্ধ হয়ে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবে।”

এদিন বিজয়নগর উপজেলাবাসী এ উপজেলাকে দ্বিখণ্ডিত করায় ক্ষোভ প্রকাশ করেন এবং পূর্বের সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িযা-৩ (সদর-বিজয়নগর) এ বহাল রাখার দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন দ্বিখণ্ডিত বিজয়নগর প্রতিরোধ সর্বদলীয় সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ উপজেলার সর্বস্তরের কয়েক হাজার সাধারণ মানুষ।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ৩৯টি আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানায় রদবদল এনে খসড়া এ তালিকার ওপর আগামী ১০ আগস্ট পর্যন্ত অভিযোগ, দাবি ও আপত্তি জানানোর সুযোগ রয়েছে। এসব দাবি-আপত্তি শুনানি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জাতীয় সংসদ   আসন পুনর্বিন্যাস   প্রতিবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close