বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সন্তানটাকে শুধু ফেরত চাই: প্রবাসী রাব্বির বাবা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১:৩৭ পিএম

সংসারের সুখের আশায় ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এক দরিদ্র পরিবার। কিন্তু স্বপ্নের প্রবাস এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে।

সৌদি আরবে কাজের সন্ধানে গিয়ে বিপাকে পড়েছেন রাব্বি নামে এক তরুণ। দেশে টাকা পাঠানো তো দূরের কথা, সেখানে তিনি নিজেই ঠিকমতো খেতেও পারছেন না বলে অভিযোগ তার মা-বাবার।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের সিংহটিয়া গ্রামের আইয়ুব আলী একজন শারীরিক প্রতিবন্ধী। সংসারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন তার ছেলে রাব্বি, যিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। পরিবারের উন্নতির আশায় নানা ত্যাগ স্বীকার করে ৬ লাখ টাকা ধারদেনা ও জমি বন্ধক রেখে ছেলেকে পাঠানো হয় সৌদি আরবে।

বুধবার (২০ আগস্ট) সকালে পাইকড়া ইউনিয়ন পরিষদে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাব্বির বাবা আইয়ুব আলী ও মা পারভীন বেগম।

কান্নাজড়িত কণ্ঠে তারা বলেন, ‘আমরা অনেক কষ্ট করে ছেলেকে বিদেশ পাঠাইছি। এখন সে ওখানে কষ্টে আছে। ঠিকমতো খেতেও পারছে না। আমরা আর কিছু চাই না, আমাদের ছেলে শুধু ফিরে আসুক-এই চাই।’

তাদের অভিযোগ, একই গ্রামের মো. রিপন, পিতা আরিফুল ইসলামের মাধ্যমে রাব্বিকে সৌদি আরবে পাঠানো হয়। রিপনের প্রতিশ্রুতি ছিল কাজ ও ভালো সুযোগের, কিন্তু এখন কোনো কাজ নেই, রাব্বি নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে।

রাব্বির পরিবার জানায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের মাধ্যমে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও কোনো ফল হয়নি। রিপন এক মাস সময় চেয়েছিলেন, কিন্তু দেড় মাস পেরিয়ে গেলেও কোনো সমাধান আসেনি।

অভিযুক্ত মো. রিপন মুঠোফোনে বলেন, ‘আমি নিয়ম মেনেই রাব্বিকে পাঠিয়েছি। ভিসা ও কাজ দেওয়া হয়েছিল। কিন্তু সে নিজেই কাজ না করে পালিয়ে গেছে। এটা আমার কোনো দায় নয়। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

পাইকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ হোসেন বলেন, ‘প্রবাসী রাব্বির বাবা একজন প্রতিবন্ধী। মানবিক বিবেচনায় আমরা এলাকার মাতব্বরদের নিয়ে রিপনকে সময় দিয়েছিলাম। কিন্তু এখন শুনছি সে আবার বিদেশে চলে যাচ্ছে। যদি সে চলে যায়, তাহলে তো আর কাউকে পাওয়া যাবে না- এটাই সবচেয়ে বড় উদ্বেগ।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  প্রবাসী   রাব্বি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close