মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ডাকসু নির্বাচন
জুলাই আন্দোলনে আহত সেই তন্বীর সম্মানে পদ খালি রাখলো ছাত্রদল
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১:১৯ পিএম আপডেট: ২০.০৮.২০২৫ ১:৩০ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ২৭ সদস্যের চূড়ান্ত প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (২০ আগস্ট) অপারেজয় বাংলা ভাস্কর্যের পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে প্যানেল ঘোষণা করা হয়। তবে একটি পদে প্রার্থী দেয়নি সংগঠনটি।

ছাত্রদল জানায়, গত বছরের ১৫ জুলাই কোটা আন্দোলনের সময় ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বী। তাঁর সম্মানেই গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের পদটি খালি রাখা হয়েছে। তন্বী ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

উল্লেখ্য, কোটা আন্দোলনের সময় ছাত্রলীগের হামলায় রক্তাক্ত অবস্থায় তন্বীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সে ছবি আন্দোলনকে আরও বেগবান করতে অনুপ্রেরণা জোগায়।

তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদও তন্বীর সম্মানে এই পদ খালি রাখার ঘোষণা দেয়।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  জুলাই আন্দোলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close