বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
থাইল্যান্ড থেকে ঢাকায় ফিরে অসুস্থ ফখরুল, হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৬:২০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরে আবারো অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন।

গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খান।
 
তিনি বলেন, “সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ঢাকায় এসে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের অফিসে নেতাদের সঙ্গে বৈঠকে ছিলেন রাত প্রায় সাড়ে ১১টা পর্যন্ত। বাসায় ফেরার পর অস্বস্তিবোধ করছিলেন তিনি। বিষয়টি জানার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ওনাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।”
 
শাইরুল কবির আরো বলেন, “রাত ১টায় অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের অধীনে ওনাকে ভর্তি করা হয়েছে। পর্যবেক্ষণে রয়েছেন। রাত ২টা ২০ মিনিটে জাহিদ হোসেন জানিয়েছেন এখন ভালো আছেন।”
 
এরআগে, গত ১৩ আগস্ট চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  থাইল্যান্ড   ঢাকা   অসুস্থ ফখরুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close