বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফ্যাসিস্ট সরকার দেশকে পঙ্গু করে দিয়েছে : ওয়াদুদ ভূঁইয়া
আল-মামুন, খাগড়াছড়ি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৬:৩৭ AM
জনগণের ভোটের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে হবে।

জনগণের ভোটের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে হবে।

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে খাগড়াছড়িতে। শোভাযাত্রা, শহীদ জিয়ার স্মৃতি ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে আলোচনা করে সংগঠনটি। 

গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি সরকারি কলেজ গেইট থেকে নানা ফেস্টুন,ব্যানার নিয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহীদ  প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে টাউন হলে গিয়ে বেলুন উড়িয়ে আলোচনা  সভায় মিলিত হয়। 

খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর এর সভাপতিত্বে সদস্য সচিব নুর মোহাম্মদ হৃদয় এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি,সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া। 

ফ্যাসিস্ট সরকার দেশকে পঙ্গু করে দিয়েছে মন্তব্য করে প্রধান অতিথি ওয়াদুদ ভূঁইয়া বলেন, “জনগণের সাথে সু-সস্পর্কের মধ্যদিয়ে জনগণের ভোটে বিএনপি জয়লাভ করতে হবে। তাই জনগণের ভোটের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে হবে।” 

তিনি জনগণের সাথে সস্পর্ক বজায় রেখে পাহাড়ি-বাঙ্গালী শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেন পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান নেতাকর্মীদের। এ সময় সেনাবাহিনীকে দেশ প্রেমিক মন্তব্য করে এনসিপির সাম্প্রতিককালের বক্তব্যের প্রতিবাদ জানান তিনি।

তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।” এছাড়াও, এনসিপির ষড়যন্ত্র আর ছাড় দেয়া হবেনা বলে মন্তব্য করে তিনি। 

বক্তারা আরও বলেন, “গুপ্ত বাহিনী সারাদেশ ষড়যন্ত্রের জাল তৈরি করছে। তারা তারেক রহমানসহ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে।  তারাই অদৃশ্য শক্তিকে নিয়ে ফায়দা লুটতে দেশকে অস্থিতিশীল চেষ্টা রুখে দেয়া হবে বলে হুঁশিয়ারি জানিয়ে জনগণকে বোকা বানিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা যাবেনা।”  

খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানার স্বাগত বক্তব্যর মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আ. মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, আ. রব রাজা, খাগড়াছড়ি জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক নজরুল ইসলাম। 

আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল ইসলাম সুমন, বর্তমান খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আনিসুল আলম আনিক, সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ, দপ্তর সম্পাদক মো. রফিকসহ দলীয় নেতাকর্মীরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ফ্যাসিস্ট   সরকার   ওয়াদুদ ভূঁইয়া   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close